News Flash

Image

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত পিতা

সাব্রুম, ২ নভেম্বর: চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মাগরুম এডিসি ভিলেজের বুদ্ধি পাড়ায়। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক নিজের বাবার উপর নির্মম হামলা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম চন্দ্রমোহন ত্রিপুরা। গতকাল রাতে তাঁর ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফ্রিজে জল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফ্রিজে ভাঙচুর চালায়। সেই সময় পিতা চন্দ্রমোহন ত্রিপুরা বাধা দিতে গেলে ছেলে ক্ষিপ্ত হয়ে বসার কাঠের পিঁড়ি দিয়ে এলোপাথাড়ি প্রহার করে বলে অভিযোগ। ফলে তার মাথা ও পাঁজরে গুরুতর চোট লাগে।
আহত চন্দ্রমোহন ত্রিপুরা সারারাত রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে ছিলেন। আজ সকালে আত্মীয়দের মাধ্যমে খবর পৌঁছায় সাবরুম থানায়। খবর পেয়ে সাবরুম ফায়ার ও ইমারজেন্সি সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের মতে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে নেশার কবলে জর্জরিত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top