News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা : প্রদেশ যুব মোর্চা
Image

রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা : প্রদেশ যুব মোর্চা

আগরতলা, ১ নভেম্বর: রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। এমনই অভিযোগ তুলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সম্মেলন করেন যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি।

রাণা ঘোষ বলেন, অশ্লীল ভাষায় যে মহিলা দেশের প্রধানমন্ত্রীকে গালমন্দ করেছে, তাকে ত্রিপুরার ২০ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যের। তাঁর থেকে এই বিষয়টি আশা করা যায় নি। এর তীব্র প্রতিবাদ করেছে প্রদেশ যুব মোর্চা।

তাঁর কথায়, বিরোধীরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টিকটু ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। তারা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কুপ্রয়াস চালাচ্ছে। আমাদের যুব সমাজের লক্ষ্য সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করা।

অম্লান মুখার্জি সাংবাদিকদের বলেন, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তারা অবহেলা করছে বা রাজনৈতিক স্বার্থে খণ্ডিতভাবে উপস্থাপন করছে। আমাদের লক্ষ্য জনগণকে প্রকৃত তথ্য জানানো এবং রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা তুলে ধরা।”

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top