News Flash

বাবার হাতে খুন হল ১৩ বছরের ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
বাবার হাতে খুন হল ১৩ বছরের অনুপম দাস। অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। গলায় বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করে রাবার বাগানে ফেলে রেখেছে বাবা শিমুল দাস। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় নলছড়ের কেমতলী বৈদ্যমুড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেলাঘর থানার পুলিশ।

ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, স্থানীয় রাবার বাগান থেকে অনুপম দাসের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশেই বেল্ট উদ্ধার হয়েছে। সেই বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করেই অনুপমকে খুন করেছে তার বাবা বলে ধারণা পুলিশের। ঘটনার পর অভিযুক্ত পলাতক থাকলেও পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কি কারনে নিজের ছেলেকে খুন করেছে অভিযুক্ত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top