News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এস আই আর -এর মাধ্যমে গরিব পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন: আশীষ সাহা
Image

এস আই আর -এর মাধ্যমে গরিব পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন: আশীষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
এস আই আর -এর মাধ্যমে গরিব পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। আজ খোয়াইয়ে এক যোগদান সভায় এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

আজ খোয়াই কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র এবং খোয়াই বিধানসভা কেন্দ্র মোট তিনটি বিধানসভা কেন্দ্রের জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, নির্বাচন কমিশন কে ব্যবহার করে এস আই আর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এস আই আর এর মাধ্যমে বিশেষ করে গরিব পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। কেননা তারা নিজেদের বৈধ কাগজপত্র সম্পর্কে ততটা সচেতন নয়। আইনি জটিল প্রক্রিয়াগুলি সম্পর্কে তারা অবগত নন। সেই সুযোগকে কাজে লাগিয়েই গরীব অংশের জনগণের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top