News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে পদযাত্রা
Image

সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে পদযাত্রা

আগরতলা, ২৮ অক্টোবর: সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আজ সকালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে একটি শহরে এক পদযাত্রার আয়োজন কটা হয়। সকাল ৭:৩০ টায় অভয়নগরস্থিত ব্যাংকের প্রধান কার্য্যালয় থেকে ওই পদযাত্রা শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে সমাপ্ত হয়।

এই কর্মসূচি পালিত হয় ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলা সতর্কতা সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল সতর্কতা: আমাদের যৌথ দায়িত্ব।

ওয়াকাথনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক অনুপ কুমার সাহা, তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে সতর্কতা, স্বচ্ছতা ও নৈতিকতার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

এদিনের ভাষণে শ্রী সাহা বলেন, সতর্কতা কোনো এককালীন কার্যক্রম নয়; এটি একটি অবিরাম প্রক্রিয়া যা আমাদের কাজের নৈতিকতা, দায়বদ্ধতা এবং সততাকে দৃঢ় করে। তিনি আরও যোগ করেন, ব্যাংক সর্বদা তার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও উত্তম আচরণের মূল্যবোধ গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পদযাত্রা গ্রামীণ ব্যাংকের স্বচ্ছতা, সততা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। হেড অফিসের কর্মকর্তাদের উৎসাহী অংশগ্রহণ ব্যাংকের সতর্কতা, সুশাসন ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটায়।

অনুষ্ঠানের শেষে ব্যাংক কর্তৃপক্ষ সকলের প্রতি আহ্বান জানান, যেন সবাই মিলিতভাবে একটি সতর্ক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top