News Flash

Image

আইনশৃঙ্খলা অবনতি ইস্যুতে সরব আমরা বাঙালি

আগরতলা, ২৭ অক্টোবর : রাজ্যে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দাবিতে সরব হয়েছে আমরা বাঙালি রাজ্য কমিটি। আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট সাত দফা দাবিপত্র সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজ্যে বাঙালিদের ওপর একাধিক আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক বৈষম্যের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ বাঙালি জনগণের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে দাবি তাদের।

ডেপুটেশনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাজ্যে বসবাসরত বাঙালিদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ, বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার রোধ, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পুলিশ টহল সহ সাত দফা দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁরা জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে জানান, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top