News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর কলেজ সংলগ্ন রাস্তার বেহাল দশা, জলকাদায় নাজেহাল কলেজ পড়ুয়া ও স্থানীয়রা
Image

কৈলাসহর কলেজ সংলগ্ন রাস্তার বেহাল দশা, জলকাদায় নাজেহাল কলেজ পড়ুয়া ও স্থানীয়রা

কৈলাসহর, ২২ অক্টোবর:
কৈলাসহর পুরপরিষদের ১০ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ সংলগ্ন রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও কলেজপড়ুয়া যুবসমাজ। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় এবং পাশের ডিডব্লিউএস দপ্তরের পাইপ লিক হয়ে জল রাস্তায় পড়ার কারণে পুরো রাস্তা এখন গর্তে ভরা কাদাময় বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
প্রতিদিন ওই রাস্তা দিয়েই কলেজগামী ছাত্রছাত্রী, অধ্যাপক ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার এই ভগ্নদশায় চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন সকলে। বিশেষত বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, কোথাও কোথাও গর্তে ভরে থাকে কাদা ও নোংরা জল— ফলে পথচারীদের পাশাপাশি যানবাহন চালকরাও সমস্যায় পড়ছেন।

স্থানীয় বাসিন্দা রূপক চক্রবর্তী বলেন, রাস্তায় সবসময় জল জমে থাকে, ফলে রাস্তাটি একেবারে ভেঙে গিয়েছে। সুখা মরসুমেও এই রাস্তায় জল লেগে থাকে। বর্ষাকালে তো এই সমস্যা আরও ভয়াবহ হয়ে ওঠে। কলেজের ছাত্রছাত্রীদের হাঁটা দায় হয়ে পড়ে।
তিনি আরও জানান, বারবার অভিযোগ করেও এখনো পর্যন্ত পুরপরিষদ বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, কৈলাসহর পুরপরিষদ, পিডব্লিউডি এবং রাজ্য সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে রাস্তার সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে।
অন্যদিকে, এলাকাবাসীর অভিযোগ— ডিডাব্লিউএস দপ্তরের পাইপলাইন থেকে ক্রমাগত জল চুঁইয়ে পড়ার কারণে রাস্তাটি দিন দিন আরও নষ্ট হচ্ছে। তাই শুধু রাস্তা সংস্কারই নয়, পাইপলাইনের স্থায়ী মেরামতিরও দাবি তুলেছেন স্থানীয়রা।

রূপকবাবু বলেন, এই রাস্তা কৈলাসহরের ব্যস্ততম সংযোগপথ। তাই প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top