News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে দুষ্কৃতীর তাণ্ডব, এক কানি শসা ক্ষেত কেটে ধ্বংস, ধ্বংসলীলা প্রত্যক্ষ করে ক্ষেতের মালিক অজ্ঞান
Image

রাতের আঁধারে দুষ্কৃতীর তাণ্ডব, এক কানি শসা ক্ষেত কেটে ধ্বংস, ধ্বংসলীলা প্রত্যক্ষ করে ক্ষেতের মালিক অজ্ঞান

বক্সনগর, ২২ অক্টোবর:
রাতের আঁধারে দুষ্কৃতীর তাণ্ডবে এক কানি শসা ক্ষেত কেটে ধ্বংস করা হল। ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়লেন ক্ষেতের মালিক। ঘটনাটি ঘটেছে বক্সনগর আর.ডি ব্লকের অন্তর্গত বাগবের গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। এলাকার পরিশ্রমী কৃষক উত্তম দাসের এক কানি ফলন্ত শসার ক্ষেত রাতের আঁধারে দুষ্কৃতীরা সম্পূর্ণভাবে কেটে নষ্ট করে দিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

পরিবার সূত্রে জানা গেছে, উত্তম দাসের প্রায় ৩২০০টি গাছ নিয়ে তৈরি ছিল শসার বাগানটি। কয়েক মাসের পরিশ্রম ও এক লক্ষ টাকারও বেশি খরচ করে এই বাগান গড়ে তুলেছিলেন তিনি। সদ্য ফলন শুরু হয়েছিল— গাছে গাছে কচি শসা ঝুলছিল। ঠিক সেই সময়ই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বাগানে হানা দিয়ে একে একে সমস্ত গাছ কেটে ধ্বংস করে দেয়।
পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে সেই ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েন ক্ষেতের মালিক উত্তম দাস। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
উত্তম দাসের স্ত্রী অর্পিতা দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভোর থেকে রাত পর্যন্ত এই বাগানে পরিশ্রম করেন তারা, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগানোর জন্য। এত কষ্ট করে এই ফসল তুললেও, এখন সব শেষ। এর আগেও রাবার বাগান কেটে দিয়েছে, পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে। পূর্ব শত্রুতার জেরেই এই কাজ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অর্পিতা দেবী আরও জানান, তাঁদের পরিবার এখন কার্যত পথে বসার অবস্থায়। তবু তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, এলাকায় এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ে না। কৃষকেরা এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন— দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে আর কোনও পরিশ্রমী কৃষককে এমন করুণ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top