News Flash

Image

দানবমুক্ত হবে পশ্চিমবঙ্গ: বিপ্লব

আগরতলা, ২১ অক্টোবর: পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত মানবতা ভূলন্ঠিত হচ্ছে। বর্তমানে বাংলা নৈরাজ্যে চলছে। আগামী নির্বাচনে দানবমুক্ত হবে পশ্চিমবঙ্গ। আজ
আগরতলার ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘ কালী মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন সাংসদ। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করে বলেন, বাংলায় সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। উন্নয়ন থমকে আছে, দুর্নীতি চরমে পৌঁছেছে। বিজেপির নেতৃত্বে আগামী দিনে বাংলায় প্রকৃত গণতন্ত্র ফিরবে।

তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত নামের সাথে বাস্তবতার কোনো মিল নেই।তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর স্বভাব দানবের মতো। পশ্চিমবঙ্গকে দানবমুক্ত করতেই হবে। বিজেপি সে লক্ষ্যেই এগোচ্ছে। দানবের মতো আচরণ করে বেশিদিন কেউ ক্ষমতায় থাকতে পারে না। সময় এলেই মানুষ জবাব দেবে।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top