News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হদ্রাইয়ে পুলিশের সফল অভিযান, উদ্ধার ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ
Image

হদ্রাইয়ে পুলিশের সফল অভিযান, উদ্ধার ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ

তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর: তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য পেয়েছে। শনিবার ভোররাতে হদ্রাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ। তাঁর সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টি.এস.আর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা।
অভিযানটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়, যার মাধ্যমে নেশা দ্রব্য পাচারের একটি বড় চক্রের হদিস মিলেছে বলে অনুমান করছে পুলিশ।

মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। মূল চক্রকে গ্রেপ্তার করতে শীঘ্রই আরও পদক্ষেপ নেওয়া হবে। বাজেয়াপ্তকৃত ফেন্সিডিল ও এসকফ সিরাপের বাজারমূল্য ১০ লক্ষ টাকারও বেশি।

এই অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমাজুড়ে পুলিশের তৎপরতা এবং নেশা বিরোধী পদক্ষেপের প্রশংসা শুরু হয়েছে। তবে স্থানীয় মহলে গুঞ্জন, মূল মজুদের তুলনায় বাজেয়াপ্ত হওয়া পরিমাণ অনেকটাই কম যা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক তৎপরতা এবং গোপন গুদামের অস্তিত্ব ঘিরে।

তেলিয়ামুড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা নেটওয়ার্ককে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কাজ চলছে, এবং এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top