News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এআইআইএমএস নয়াদিল্লির সঙ্গে রাজ্য সরকারের ঐতিহাসিক মৌ স্বাক্ষর
Image

এআইআইএমএস নয়াদিল্লির সঙ্গে রাজ্য সরকারের ঐতিহাসিক মৌ স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর:
ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া গৃহীত হল। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং এইমস, নয়াদিল্লির মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে আজ। নিজ সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা এবং সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
ত্রিপুরা সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘মেডিকেল হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে। এই প্রকল্পে এইমস, নয়াদিল্লির দক্ষতা ও অভিজ্ঞতা মডেল হিসেবে গ্রহণ করা হবে, যাতে রোগী পরিষেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় ত্রিপুরা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

সরকারি সূত্রে জানা গেছে, এই চুক্তির মাধ্যমে ত্রিপুরায় বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো ও সেবা ব্যবস্থা গড়ে তোলা হবে, যা উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের জন্যও এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। ত্রিপুরাবাসীর জন্য এটি এক গর্বের অধ্যায় — স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top