News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীতে গৃহবধূ নিখোঁজ : মারধরের পর গায়েব করার অভিযোগে চাঞ্চল্য
Image

আমতলীতে গৃহবধূ নিখোঁজ : মারধরের পর গায়েব করার অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৩ অক্টোবর : রাজধানী আগরতলা সংলগ্ন বোধজংনগর থানার অন্তর্গত আমতলী কালিকা কালিতলা এলাকায় এক গৃহবধূকে নির্মমভাবে মারধর করার পর গায়েব করে ফেলার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ মহিলার নাম বিশাখা সরকার (৩২)। তিনি স্থানীয়ভাবে গৃহস্থালির কাজ করতেন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, বিশাখা সরকার কাজের টাকা আনতে আমতলী লস্করপাড়ার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং পরবর্তীতে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান তিনি।

ঘটনার পর বিশাখা সরকারের পরিবার বোধজংনগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে এবং অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ মহিলার কোনো খোঁজ মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বিশাখাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে তাকে গায়েব করে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত পুলিশের কঠোর পদক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সমগ্র আমতলী ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top