News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে পদ্মবিলের শিশুহত্যা ও ধর্ষণ ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান
Image

ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে পদ্মবিলের শিশুহত্যা ও ধর্ষণ ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান

ধর্মনগর, ১৩ অক্টোবর : পানিসাগর মহকুমার পদ্মবিল এলাকায় ১৪ মাসের এক নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল উত্তর ত্রিপুরা জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। এই জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে সোমবার ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট এক প্রতিবাদী স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, পদ্মবিল এলাকায় সংঘটিত এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড গোটা রাজ্যবাসীকে স্তম্ভিত করেছে। নিহত শিশুকন্যা অনিশা বেগমের (বয়স ১৪ মাস) বাবা-মা হলেন মিনাজ উদ্দিন ও আলিমা বেগম। ইতিমধ্যেই অভিযুক্ত জয়নাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্মারকলিপিতে জেলা কংগ্রেস দাবি জানিয়েছে— এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তকে যেন দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।

এদিন স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সদস্য চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী, কংগ্রেস নেতা কঙ্কজকুমার দে, জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top