News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update : কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে ডিএ ব্যবধান হ্রাস করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের বিষয়ে বিবেচনার অনুরোধ মুখ্যমন্ত্রীর
Image

Update : কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে ডিএ ব্যবধান হ্রাস করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের বিষয়ে বিবেচনার অনুরোধ মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ অক্টোবর: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই বৈঠকের সময়ে এক্সটার্নালি এইডেড প্রজেক্টগুলির (ইএপিএস) সিলিং লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বৈঠকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা নগরোন্নয়ন দপ্তর, পর্যটন দপ্তর এবং আগরতলা পুর নিগমের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে চলমানন সিলিং বিধিনিষেধের কারণে অগ্রগতির অপেক্ষায় রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেন।

এর পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) ব্যবধান হ্রাস করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের বিষয়ে বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top