News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে সরু রাস্তার ধারে পড়ে রয়েছে গাছের কাটা অংশ, দূর্ঘটনার আশঙ্কা
Image

খোয়াইয়ে সরু রাস্তার ধারে পড়ে রয়েছে গাছের কাটা অংশ, দূর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ ডিসেম্বর৷৷ গাছ লাগান, প্রাণ বাঁচান৷ একটি গাছ একটি প্রাণ৷ তার সাথেই জনসচেতনতার প্রশ্ণে আরো একটি কথা প্রচলিত আছে একটি গাছ কাটার পর এক ভর্তুকি হিসাবে বিকল্প গাছ লাগানো উচিত৷ কিন্তু এখানেই যত বিপত্তি৷ অসচেতনতার এই ঘেরাটোপেই দেশ নয় গোটা বিশ্বজুড়ে এখন তোলপাড় ভূপৃষ্ঠ৷ বিনষ্ট হচ্চে পরিবেশের ভারসাম্য৷ আর এর জন্য দায়ী কোন অন্য গ্রহের জীব নয় আমরা মানুষই এর জন্য মূল দায়ী৷ যে কারণে একটি গাছ কাটার পর তার ভর্তুকি হিসাবে বিকল্প গাছ না লাগানোর খেসারত ধীরে ধীরে দিতে হচ্ছে৷ খোয়াই জেলাতেও গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগানের কোন প্রকার সুফল নেই৷ শুধু বছরের পর বছর ধরে চলছে বনমহোৎসব আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থ কামাই করা৷ প্রতি বছর সরকারি টাকা খরচ করা হচ্ছে৷ বৃক্ষরোপণ হচ্ছে৷ কিন্তু চারাগাছগুলিকে রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগ কেউই গ্রহণ করছেন না৷ উপরন্তু বহু পুরনো গাছগুলো একের পর এক কেটে সাফ করে ফেলা হচ্ছে৷ শহরকে সাজাতে, নতুন রূপ দিতে একের পর এক ৬০-৭০ বছর পুরনো গাছ ধবংস করা হচ্ছে৷ কিন্তু বিকল্প গাছ লাগানোর কোন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না৷ খোয়াই কবিগুরু পার্ক চত্বরে স্থানীয় পুকুর পারে একটি বহু পুরনো বটবৃক্ষ কেটে ফেলা হল৷ পূর্ত দপ্তরের উদ্যোগে কয়েক মাস আগে এই গাছ কেটে ফেলা হলেও এর বিকল্প হিসাবে কোন গাছ লাগানো হয়নি এযাবত৷ বরং গাছের কাটা অংশগুলি রাস্তার ধারে যত্রতত্র ফেলে রাখা হয়েছে৷ এগুলিকে রাস্তার ধার থেকে অন্যত্র সরানোর কোন উদ্যোগ নেই পূর্ত দপ্তরের৷ অথচ আশেপাশে দু-দুটি সুকল, পার্টি অফিস, পুর পরিষদের কার্যালয় রয়েছে৷ এছাড়া বিদ্যুৎ দপ্তর, দুটি টাউন হলও রয়েছে৷ ব্যস্ততম সড়কের পাশে এভাবে গাছের বিশাল বিশাল টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও উদাসীন সংশ্লিষ্ট দপ্তর৷ এমনিতেই দুর্ঘটনার হিড়িক৷ তার মধ্যে পূর্ত দপ্তরের এই উদাসীনতায় বড়সড় যান দুর্ঘটনার আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাছাড়া রাস্তা বেশ সরু৷ যান চলাচলে এমনিতেই অসুবিধার সৃষ্টি হয়৷ তার মধ্যে এই বিষয়টিতে কোন প্রশাসনিক কর্তার কোন নজর নেই৷ অতিসত্বর গাছের কাটা অংশগুলি সরিয়ে যেন দুর্ঘটনা থেকে সুকল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দাবি জনসাধারণের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top