News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরকীয়ার জেরে স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য কৈলাশহরে
Image

পরকীয়ার জেরে স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য কৈলাশহরে

কৈলাশহর, ৩ অক্টোবর: পরকীয়ার জেরে স্বামী ও সন্তানকে ফেলে নিখোঁজ গৃহবধূ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গৌরনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে।

অভিযোগ অনুযায়ী, ওই পঞ্চায়েতের বাসিন্দা সুনা মিয়ার ছেলে তাজুদুর রহমানের স্ত্রী চার বছরের শিশু সন্তানকে রেখে গত ১ অক্টোবর (বুধবার) থেকে নিখোঁজ। স্ত্রীকে না পেয়ে প্রথমে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন তাজুদুর, তবে সেখান থেকে জানানো হয় তিনি ইরানি গ্রাম পঞ্চায়েতের শ্বশুরবাড়িতেও যাননি।
এরপর থেকেই সর্বত্র খোঁজাখুঁজি শুরু করেন তাজুদুর রহমান।

কিন্তু কোথাও সন্ধান না মেলায় শেষমেশ তিনি কৈলাশহর মহিলা থানার শরণাপন্ন হন। থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মাকে না পেয়ে তাঁর ছোট সন্তান সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছে। তার অনুমান, পরকীয়ার জেরেই পালিয়ে গেছে তার স্ত্রী।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশের দ্বারস্থ হয়ে সাহায্যের আবেদন করেছেন স্বামী তাজুদুর রহমান।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top