News Flash

  • Home
  • দিনের খবর
  • অনলাইন প্ল্যাটফর্মে ধূমপান সামগ্রী বিক্রি নিয়ে এনএইচআরসি-র উদ্বেগ, কেন্দ্রকে নোটিস
Image

অনলাইন প্ল্যাটফর্মে ধূমপান সামগ্রী বিক্রি নিয়ে এনএইচআরসি-র উদ্বেগ, কেন্দ্রকে নোটিস

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর :
জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ধূমপান সম্পর্কিত সামগ্রী সহজলভ্য হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ২৩ সেপ্টেম্বর দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে কমিশন ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে সঞ্জ্ঞান নেয় এবং মানবাধিকার সুরক্ষা আইন, ১৯৯৩ এর ধারা ১২ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নোটিস জারি করে।

অভিযোগে জানানো হয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন ব্লিঙ্কইট, ইনস্টামার্ট, জেপ্টো ও অন্যান্যর মাধ্যমে রোলিং পেপার, ফিল্টার টিপস, ক্রাশিং ট্রে সহ ধূমপান-সংক্রান্ত বিভিন্ন সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে। বয়স যাচাইয়ের ব্যবস্থা অত্যন্ত দুর্বল, যেখানে শুধু ‘১৮ বছরের ঊর্ধ্বে’ বক্সে টিক দিলেই কেনাকাটা সম্ভব। এর সুযোগ নিয়ে অপ্রাপ্তবয়স্করাও এসব ক্ষতিকর পণ্যে সহজেই পৌঁছে যাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এসব পণ্যের গায়ে আইন অনুযায়ী বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কীকরণ পর্যন্ত নেই, যা সরাসরি সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য আইন (COTPA), ২০০৩ এবং তার সংশোধনীর লঙ্ঘন। পাশাপাশি অনলাইন প্রচার-প্রসারকে পরোক্ষ বিজ্ঞাপন ধরা হয়, যা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযোগকারী সংগঠন ‘নেটওয়ার্ক ফর অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড মাল্টি ডিসিপ্লিনারি আউটরিচ ফাউন্ডেশন’ জানিয়েছে, এই চর্চা কেবল আইন বিরোধী নয়, শিশু ও কিশোরদের স্বাস্থ্যের জন্যও বড় হুমকি। একই সঙ্গে আইটি আইন, ২০০০ এবং ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এর অধীনে অনলাইন প্ল্যাটফর্মগুলির দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।

মানবাধিকার কমিশনের বেঞ্চ, যার সভাপতিত্ব করেন সদস্য প্রিয়াঙ্ক কানুঙ্গো, অভিযোগকে মানবাধিকারের লঙ্ঘনের প্রাথমিক মামলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কমিশন ভোক্তা বিষয়ক দপ্তরের সচিব ও ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়ের সচিবকে নোটিস পাঠিয়ে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং চার সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) দাখিল করতে বলেছে।

এছাড়া কমিশন স্পষ্ট করেছে যে, রিপোর্টে এটিও উল্লেখ করতে হবে যে অন্য অনলাইন প্ল্যাটফর্মগুলিও কি একইভাবে এসব সামগ্রী বিক্রি করছে কি না।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top