News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের মোটরস্ট্যান্ড এলাকায় ভয়ানক ঘটনা, নেশাগ্রস্ত পুত্রের হাতে জখম মা, এলাকায় চাঞ্চল্য ছড়াল, নিষ্ক্রিয় পুলিশ
Image

শহরের মোটরস্ট্যান্ড এলাকায় ভয়ানক ঘটনা, নেশাগ্রস্ত পুত্রের হাতে জখম মা, এলাকায় চাঞ্চল্য ছড়াল, নিষ্ক্রিয় পুলিশ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শহরের ব্যস্ত মোটরস্ট্যান্ড এলাকায় আজ সকালবেলা এক হোটেলে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ও মর্মান্তিক ঘটনা। নিজের মা-কে নেশার ঘোরে গুরুতরভাবে জখম করেছে এক যুবক। ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে তার মা-সহ ওই হোটেলের একটি ঘরে ভাড়া থাকত। আজ সকালে মা ও ছেলের মধ্যে কোনো পারিবারিক বিষয় নিয়ে বচসা বাঁধে। এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ওঠে এবং নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে মারধর করতে শুরু করে। চিৎকার শুনে হোটেলের অন্যান্য অতিথি ও কর্মীরা ছুটে গিয়েছেন। তারা ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নি। পরবর্তী সময়ে স্থানীয়রা ওই মহিলাকে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top