News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতন বঞ্চনার প্রতিবাদে তালা ঘোরাকাপ্পা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
Image

বেতন বঞ্চনার প্রতিবাদে তালা ঘোরাকাপ্পা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে মঙ্গলবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঘোরাকাপ্পা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মীরা। এদিন সকালে হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন মোট ২৫ জন আশা কর্মী।

আশা কর্মীদের অভিযোগ, গত চার মাস ধরে তাঁরা কোনওরকম বেতন পাচ্ছেন না। বহুবার হাসপাতালের ইনচার্জের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই মহা অষ্টমীর দিন সকালে এই প্রতীকী আন্দোলনে নামেন তাঁরা।

বিক্ষোভে উপস্থিত এক আশা কর্মী বলেন,আমরা পরিবারের খরচ কীভাবে চালাবো? এই পুজোর সময়েও হাতে এক টাকাও নেই। কাজ করছি প্রতিদিন, অথচ কোনও মূল্যায়ন নেই। চার মাস ধরে শুধু আশ্বাস পাচ্ছি, বেতন পাচ্ছি না।

আশা কর্মীদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এমন সমস্যার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top