News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টেশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা, পুলিশের অভিযান, উদ্ধার বিলেতি মদ ও নেশাজাতীয় সামগ্রী
Image

স্টেশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা, পুলিশের অভিযান, উদ্ধার বিলেতি মদ ও নেশাজাতীয় সামগ্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শারদোৎসবের আনন্দের মাঝে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল আগরতলার নতুন বাজার এলাকায়। মহাসপ্তমীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ অভিযান চালায় নতুন বাজারের বিকাশ দেবনাথ নামক এক ব্যক্তির মালিকানাধীন স্টেশনারি দোকানে। দোকানের আড়ালে চলছিল বেআইনি মাদক ও মদ ব্যবসা। পুলিশ অভিযানে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিলেতি মদ, নেশাজাতীয় দ্রব্য এবং কিছু নগদ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই দোকান নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিল। যদিও বাইরে থেকে দোকানটি একটি সাধারণ স্টেশনারি ও কনফেকশনারি দোকানের মতোই দেখায়, কিন্তু রাতের অন্ধকারে এখানে চলত বেআইনি কার্যকলাপ।

গোপন সূত্রে খবর পেয়ে ২৯ সেপ্টেম্বর রাত প্রায় ১টা নাগাদ বিশালগড় থানার পুলিশ একটি বিশেষ অভিযানে দোকানে হানা দেয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই দোকানের মালিক বিকাশ দেবনাথ গা ঢাকা দেয়। ধারণা করা হচ্ছে, পুলিশের আগমন সংক্রান্ত আগাম খবর সে কোনওভাবে পেয়ে যায়। পুলিশ অভিযানে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিলেতি মদ, নেশাজাতীয় দ্রব্য এবং কিছু নগদ টাকা।

আগামী দিনে এমন আরও বেআইনি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করছে প্রশাসন। উৎসবের আবহে নিরাপত্তা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে নতুন বাজার ও আশপাশের এলাকায়।

Releated Posts

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026

প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিককে সুস্থ রাখা। সে জন্য প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top