News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশাল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার, পিআর বাড়ি থানার ‘অপারেশন শুদ্ধি’-তে বড় সাফল্য
Image

বিশাল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার, পিআর বাড়ি থানার ‘অপারেশন শুদ্ধি’-তে বড় সাফল্য

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : পিআর বাড়ি থানার অন্তর্গত এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ এসকফ উদ্ধার করেছে পুলিশ। ‘অপারেশন শুদ্ধি’ অভিযানের আওতায়,
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই বিকাশ দেবনাথ, এসআই নিরণ দেববর্মা এবং তাঁদের সঙ্গী পুলিশ সদস্যরা।

জানা যায়, অভিযান চালানো হয় বাহাদুরটিল্লা এলাকার বাসিন্দা মণীন্দ্র পালের বাড়িতে, যেটি বর্তমানে সঞ্জিত পাল (বয়স ৪২) ব্যবহার করছিলেন। অভিযানের সময় ওই বাড়ির বারান্দা এবং একটি নবনির্মিত অংশে তল্লাশি চালিয়ে পুলিশ ৯টি ক্যাটন বাক্স উদ্ধার করে। এই ৯টি ক্যাটনের ভিতরে মোট ১২৪৭ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। অনুযায়ী নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত মাদকদ্রব্য হিসেবে বিবেচিত।

আরও জানা যায়, অভিযুক্ত সঞ্জিত পালকে বাড়িতে পাওয়া যায়নি এবং তিনি বর্তমানে পলাতক। পুলিশ জানিয়েছে যে, তাঁকে খুঁজে বের করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত সামগ্রী থানায় সংরক্ষণ করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top