News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কমিউনিস্টদের স্বভাব হল নেগেটিভিটি, মানিক সরকারের স্বভাব বদল সম্ভব নয়: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

কমিউনিস্টদের স্বভাব হল নেগেটিভিটি, মানিক সরকারের স্বভাব বদল সম্ভব নয়: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বরঃ “কমিউনিস্টদের স্বভাব হল নেগেটিভিটি, মানুষের স্বভাব ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বদলায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বয়স এখন ৭০-এর উপরে। তাই উনার স্বভাব বদলানো সম্ভব নয়।” — মহাষষ্ঠীর সন্ধ্যায় চন্দ্রপুরের তুষার সংঘের পূজা মণ্ডপ উদ্বোধন করতে এসে এমন মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি বলেন, পূজার সময় মানুষ অভাব অনটনে ভুগছে— এই দাবি করছে কমিউনিস্টরা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ২২ সেপ্টেম্বর সারা দেশের মানুষকে উপহার হিসেবে ২ থেকে আড়াই লক্ষ কোটি টাকার ট্যাক্স রিডাকশন দিয়েছেন। তার পরও কমিউনিস্টরা নেতিবাচক রাজনীতি করছে। সাংসদের কথায়, “জীবনে টাকার অভাব থাকলেই সব অসুখ আসে, এমন নয়। যে মানসিকভাবে সুখী সেই-ই প্রকৃত সুখী।”

বিপ্লব দেব আরো দাবি করেন, বাম আমলে ষষ্ঠীর দিনও অনেক সময় পূজা শুরু হতো না। কিন্তু বর্তমানে তৃতীয়া-চতুর্থী থেকেই দুর্গোৎসবের আমেজ শুরু হয়ে যায়। ফলে আজ উৎসবের আনন্দ সর্বস্তরে ছড়িয়ে পড়েছে।
চন্দ্রপুরে তুষার সংঘের পূজা মণ্ডপ উদ্বোধনের পর সাংসদ যান ভাটি অভয়নগর। সেখানে বিবেকানন্দ তরুণ দলের দুর্গাপূজা উদ্বোধন করেন তিনি। উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের উদ্দেশ্যে সাংসদ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026
Scroll to Top