News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ ননজলায় একই বাড়িতে টানা তিনবার দুঃসাহসিক চুরি
Image

বিশ্রামগঞ্জ ননজলায় একই বাড়িতে টানা তিনবার দুঃসাহসিক চুরি

বিশ্রামগঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ একই বাড়িতে টানা তিনবার দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ননজলা এলাকায়। এলাকার বাসিন্দা রবিউল হোসেনের বাড়িতে বারবার চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ।
প্রথম ও দ্বিতীয়বার চোরের দল তার বাড়ি থেকে ঘর তোলার সামগ্রী ও লোহার রড চুরি করে নিয়ে যায়। এরপর শনিবার গভীর রাতে ফের চুরির ঘটনা ঘটে। জানা যায়, এদিন ঘরের দরজার তালা ভেঙে চোরেরা নিয়ে যায় জলের সেলো মেশিন, স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান এবং রেশন থেকে তোলা ৩০ কেজি চাল।
রবিউল হোসেন পেশায় রাবার শ্রমিক। তিনি মেলাঘর কলা ক্ষেত এলাকায় রাবার গাছ থেকে কষ তোলার কাজ করেন এবং সপ্তাহে একবার নিজের গ্রামে ফিরে আসেন। বাড়িতে তার অষ্টম শ্রেণীর পড়ুয়া ছেলে শরীফ মিয়া একাই থাকে। টানা চুরির ঘটনায় পরিবারটি অতিষ্ঠ হয়ে উঠেছে।
রবিবার বিকেলে রবিউলের ছোট ভাই দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমের কাছে অভিযোগ জানিয়ে বলেন, “আমাদের গ্রাম এসপি অফিসের কাছেই। পাশেই রয়েছে বিশ্রামগঞ্জ থানা। তারপরও চোরের উৎপাত কমছে না। নেশাখোরদের তৎপরতা দিন দিন বাড়ছে। রাতের আঁধারে পুলিশের টহলদারি একেবারেই নেই।”
গ্রামের মানুষজনের অভিযোগ, পুলিশি নজরদারি না থাকায় রাতের অন্ধকারে চোরেরা দাপিয়ে বেড়াচ্ছে। তারা অবিলম্বে বিশ্রামগঞ্জ থানা পুলিশকে রাতের আঁধারে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top