News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর:
যান দুর্ঘটনা বন্ধ নেই গোটা রাজ্যব্যাপী। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গায় যানদুর্ঘটনা ঘটেই চলেছে। মূলত দ্রুতগামী যানবাহনের ফলেই দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ সকালে সেকেরকোট বাজারে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম প্রদীপ দাস।

জানা যায়, এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। এদিকে প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত ব্যক্তিকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেছে। তার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top