News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে এক বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে এক বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম তিনজন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা/বক্সনগর/তেলিয়ামুড়া,২৬ ডিসেম্বর৷৷ আগরতলা শহরের দুর্গাবাড়ি পাম্প সংলগ্ণ এলাকায় আজ দুপুর নাগাদ একটি দ্রুতগামী মারুতি গাড়ি এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটো রিক্সাকে ধাক্কা দেয়৷ শুধু তাই নয়, রাস্তার পাশে কয়েকটি ফুটপাতের দোকানও ভেঙ্গে ঘুরিয়ে দেয়৷ চারজন অল্পবিস্তর আহত হন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় গাড়ি ফেলে চালক পালিয়ে যায়৷ পূর্ব থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷
এদিকে, উষাবাজারের ছিনাইহানি এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম বান্টি দেবনাথ৷ বাড়ি শালবাগান এলাকায়৷ গতকাল রাতে ক্রিস্টমার্স ডে উপলক্ষ্যে আনন্দ উপভোগ করতে বাইক নিয়ে ফটিকছড়া গিয়েছিল৷ সেখান থেকে রাতে দ্রুতবেগে আসার সময় উষাবাজারের ছিনাইহানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির বাউন্ডারি ওয়ালে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে গুরুতর ভাবে জখম হয় বান্টি দেবনাথ নামে ঐ যুবক৷ স্থানীয় লোকজনরা খবর দেন দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ শালবাগান এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
অন্যদিকে, আজ সকাল ৮১০ মিনিটে উত্তর কলমচৌড়া জুমের টিলায় একটি ২২০ সিসি পালসার বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়৷ বাইক চালক লিটন মিয়ার বাড়ি উত্তর কলমচৌড়া ১নং ওয়ার্ডে৷ পশ্চিম কলমচৌড়া থেকে সে দ্রুতগতিতে বাইক চালিয়ে আসার পথে থানারমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের একটু সামনে থেকে আউট লাইন হয়ে রাস্তার পিলার ভেঙ্গে দেওয়ান মিয়ার ঘরে পেছনে পড়ে যায়৷ এমন সময় শাহাজান মিয়ার স্ত্রী ও পাড়ার লোকজন এসে তাকে ওঠিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান৷ অল্পতে সে প্রাণে বাঁচে৷ বেপরোয়া গতিরে ফলেই এই দুর্ঘটনাটি ঘটে৷ বাইকের নম্বর টিআর-০১-ইউ-৭৮৯৬৷
আরও একটি দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুইজন বাইক চালক৷ সংবাদে প্রকাশ কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের গৌরঙ্গটিলা আমতলি রাস্তায় দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই বাইকের চালকই৷ আহত অবস্থায় তাদের খোয়াই হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, দুটি বাইকই অতিরিক্ত গতিবেগে ছুটছিল৷ বাইক দুটির নম্বর হচ্ছে টিআর-০১- এইচ ৬৯০৫ ও টিআর-০১-এন-৭২১০৷ দুটি বাইকই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ আহতদের নাম জানা যায়নি৷ আহতদের একজন পশ্চিম কুঞ্জবন পঞ্চায়েতের সচিব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top