News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে নীতি আয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর
Image

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে নীতি আয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর

narendra-modiনয়াদিল্লি, ২৬ ডিসেম্বর৷৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঐ সময়সীমা সমাপ্ত হওয়ার ৭২ ঘন্টা আগে দেশের অর্থনীতির পরিস্থিতির পর্যালোচনা করতে বসছেন তিনি৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নীতি আয়োগের ১৫ জন অর্থনীতিবিদের সাথে বৈঠক করবেন৷ জানা গেছে, আগামীকাল আর্থিক নীতির সংস্কার, সামনের রাস্তা এই থিমের ওপর আলোচনা হবে৷ জানা গেছে, ১৫ জন আমন্ত্রিত বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর সামনে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির নিরিখে নিজেদের মতামত প্রকাশ করবেন৷ ধারণা করা হচ্ছে, এই বৈঠকের ওপর নির্ভর করেই আগামীদিনে দেশের আর্থিক ক্ষেত্রে সিদ্ধান্ত কি নেওয়া উচিত সে বিষয়ে ভেবে দেখবে কেন্দ্রীয় সরকার৷
চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি মার খেতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের৷ চলতি মাসের গোড়ার দিকে খোদ রিজার্ভ ব্যাঙ্ক তাদের আর্থিক পলিসি রিভিউ করে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭৬ শতাংশ থেকে কমিয়ে ৭১ শতাংশ দাঁড়াতে পারে বলে জানিয়েছে৷ আর্থিক কার্যকলাপের ওপর নগদে ঘাটতির প্রভাবে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার আগের নির্ধারিত ৭৪ শতাংশ থেকে ৭২ শতাংশে নামিয়ে এনেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক৷
ফলে, দেশের উদ্ভূত আর্থিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ এবং অর্থনীতিবিদদের মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার৷ সে কারণেই, আগামীকাল নীতি আয়োগের বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে দেশের আর্থিক পরিস্থিতি আগামীদিনে কোন পর্যায় পৌঁছাতে পারে তা মেপে নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৫০ দিনের ঘোষিত সময়সীমার সমাপ্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সময়সীমা সমাপ্ত হওয়ার পর প্রধানমন্ত্রী দেশের কাছে নতুন করে বিমুদ্রাকরণ ইস্যুতে কি উপস্থাপন করেন সেটাই দেখতে চাইছে বিরোধীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top