News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের বিরুদ্ধে বিরোধী ঐক্যে ফাটল
Image

নোট বাতিলের বিরুদ্ধে বিরোধী ঐক্যে ফাটল

crackssss-copyনয়াদিল্লি, ২৬ ডিসেম্বর৷৷ নোট বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগানোর জন্য বিরোধীরা যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের পথে ছিলেন সেই বিরোধী জোটে ফাটল দেখা দিয়েছে৷নোট বাতিলের বিরোধী হলেও কংগ্রেসের সঙ্গে যৌথ প্রতিবাদে সায় নেই৷ তাই কংগ্রেসের ডাকা যৌথ সভা ও সাংবাদিক বৈঠেকও থাকছে না এনসিপি, জেডিইউ, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং সিপিএম৷ সংসদে এককাট্টা লড়াইয়ের পরে আগামীকাল সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যৌথ সভা ও সাংবাদিক বৈঠক করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ধন্যবাদ জানিয়ে সেই প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে এই পাঁচ দলই৷ সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সংসদে এক সুরে মোদীর বিরোধিতা করার মানেই কিন্তু এক সঙ্গে আন্দোলন করা নয়৷ পথে নেমে আন্দোলনের জন্য একাধিক রাজনৈতিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছনো দরকার৷ কংগ্রেসের সঙ্গে তেমন রাজনৈতিক কোনও সমীকরণ তৈরি হয়নি৷ তাই এখনই সংসদের বাইরে কংগ্রেসের সঙ্গে আন্দোলনে নামার মানে হয় না৷ এই ধরনের বিরোধী জোটের সাফল্য নির্ভর করে দলগুলির বোঝাপড়ার ওপর৷ এক্ষেত্রে আগে থেকে তেমন কোনও আলোচনাই হয়নি৷
কংগ্রেসের সঙ্গে যাওয়ার বিষয়টি কিছুটা এড়িয়ে গিয়েই জেডিইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন, এখনও ওই সভার বিষয়বস্তুই দলের কাছে পরিস্কার নয়৷ আগে আলোচনার বিষয়গুলি জানতে হবে৷ তার পরেই তাঁর দল সিদ্ধান্ত নেবে৷ জেডিইউ প্রথম থেকে নোট বাতিলের সিদ্ধান্তের পাশে থাকলেও, শেষ পর্যন্ত প্রয়োগরীতি নিয়ে মোদীর সমালোচনা করতে ছাড়েননি নীতীশ কুমার৷ তাই নোট বাতিলের বাাকি বিরোধীদের সঙ্গে জেডিইউএড মিল নেই৷ এভাবে তো জোট হয় না, মত ত্যাগীর৷ নোট বাতিলের বিরুদ্ধে হলেও সংসদের বাইরে আন্দোলনে সহমত না হওয়ায় কংগ্রেসের ডাকে সাড়া দিল না এনসিপিও৷
কেন্দ্রের নোট বাতিলের বিরোধিতায় সোমবার বিকেলে তৃতীয়বার রাজধানীতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নোট ইস্যুতে সোনিয়া গান্ধীর ডাকে বিজেপি-বিরোধী বৈঠকে যোগ দেওয়াই মূল উদ্দেশ্য তাঁর৷ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের৷ মঙ্গলবার সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যৌথ সভা ও সাংবাদিক বৈঠক করার কথা ঘোষণা করেছিলেন সোনিয়া গান্ধী৷ তবে নোট বাতিল নিয়ে কংগ্রেসের সঙ্গে যৌথ প্রতিবাদে থাকছে না এনসিপি, জেডিইউ এবং সিপিএম৷ সংসদে এককাট্টা লড়াইয়ের পরে আগামী কাল না, ধন্যবাদ জানিয়ে সেই প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে এই তিন দল৷ তবে এই মুহুর্তে কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্ক বেশ ভাল৷ তাই মমতার সঙ্গে সোনিয়ারাহুলের বৈঠকে নিঃসন্দেহে অন্যমাত্রা যোগ করবে৷ যদিও সোমবার দিল্লি পৌঁছে মমতা বলেছেন, এখনই নোট বাতিল নিয়ে নতুন করে কোনও কথা বলব না৷ মঙ্গলবার বৈঠকের পরেই যা বলার, বলব৷ তবে শোনা যাচ্ছে মমতার সঙ্গে একই মঞ্চে থাকার অস্বস্তি এড়াতে সিপিএমের পক্ষ থেকে বাংলার কেউ বৈঠকে থাকছেন না৷
সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সংসদে এখ সুরে মোদীর বিরোধিতা করার মানেই কিন্তু এক সঙ্গে আন্দোলন করা নয়৷ পথে নেমে আন্দোলনের জন্য একাধিক রাজনৈতিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছনো দরকার৷ কংগ্রেসের সঙ্গে তেমন র রাজনৈতিক কোনও সমাকরণ তৈরি হয়নি৷ তাই এখনই সংসদের বাইরে কংগ্রেসের সঙ্গে আন্দোলনে নামার মানে হয় না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top