News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্রকে খুন করেছেন হরিশ, অভিযোগ তুলে শাস্তি চাইল বিজেপি
Image

গণতন্ত্রকে খুন করেছেন হরিশ, অভিযোগ তুলে শাস্তি চাইল বিজেপি

BJPনয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে এবার তোপ দাগল বিজেপি| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেন তাঁর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নিচ্ছে না সেই অভিযোগ তুলে এবার মুখ খুললেন বিজেপি নেতারা| তাঁদের দাবি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে খুন করেছেন| তাঁর শাস্তিরও দাবি তুলেছেন তাঁরা|
কংগ্রেস নেতাদের ঘুষ দিতে চাইছেন হরিশ রাওয়াত- এই ভিডিও ফাঁস হওয়ার পরই শোরগোল পড়ে যায়| তদন্তে নেমে সমন জারি করে সিবিআই| যদিও অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত| তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর জন্যই ষড়যন্ত্র করে এই ভিডিও তৈরি করা হয়েছে| কিন্তু এই যুক্তিতে মোটেও সুর নরম করছেন না বিজেপি নেতারা| শ্যাম জাজুর বক্তব্য, সিবিআই কোনও সিদ্ধান্ত নিতে কেন দেরি করছে তা বোঝা যাচ্ছে না| হরিশের কাছে গণতন্ত্রের অমর‌্যাদা হয়েছে বলেই দাবি ওই নেতার| একই কথা বিজেপি সাংসদ ভগত সিং কোশিয়ারির| তাঁর দাবি, হরিশ যা করেছেন তা সংবিধানবিরোধী ও অপরাধ| তাঁর শাস্তিরও দাবি তোলেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top