নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে এবার তোপ দাগল বিজেপি| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেন তাঁর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নিচ্ছে না সেই অভিযোগ তুলে এবার মুখ খুললেন বিজেপি নেতারা| তাঁদের দাবি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে খুন করেছেন| তাঁর শাস্তিরও দাবি তুলেছেন তাঁরা|
কংগ্রেস নেতাদের ঘুষ দিতে চাইছেন হরিশ রাওয়াত- এই ভিডিও ফাঁস হওয়ার পরই শোরগোল পড়ে যায়| তদন্তে নেমে সমন জারি করে সিবিআই| যদিও অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত| তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর জন্যই ষড়যন্ত্র করে এই ভিডিও তৈরি করা হয়েছে| কিন্তু এই যুক্তিতে মোটেও সুর নরম করছেন না বিজেপি নেতারা| শ্যাম জাজুর বক্তব্য, সিবিআই কোনও সিদ্ধান্ত নিতে কেন দেরি করছে তা বোঝা যাচ্ছে না| হরিশের কাছে গণতন্ত্রের অমর্যাদা হয়েছে বলেই দাবি ওই নেতার| একই কথা বিজেপি সাংসদ ভগত সিং কোশিয়ারির| তাঁর দাবি, হরিশ যা করেছেন তা সংবিধানবিরোধী ও অপরাধ| তাঁর শাস্তিরও দাবি তোলেন তিনি|
গণতন্ত্রকে খুন করেছেন হরিশ, অভিযোগ তুলে শাস্তি চাইল বিজেপি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















