News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনডিপিএস মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামির বাড়ি ক্রোক করে ৫২ হাজার টাকা দেওয়ার নির্দেশ আদালতের
Image

এনডিপিএস মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামির বাড়ি ক্রোক করে ৫২ হাজার টাকা দেওয়ার নির্দেশ আদালতের

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনডিপিএস মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামির বাড়ি ক্রোক করে ৫২ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিলো আদালত। সিপাহীজলা জেলার জেলাশাসককে এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে জানানো হয়েছে, এনডিপিএস মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামির বাড়ি ক্রোক করে ৫২ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিলো আদালত। আসামির নাম শম্ভু দাস তার পিতা মৃত হারাধন দাস। বাড়ি বিশালগড় থানাধীন চড়িলাম রাজিব কলোনি কালি টিলা এলাকায়। দুই মাস আগে জেলা শাসককে এই চিঠি দিয়েছে আদালত।জেলাশাসক আদালতের চিঠি পেয়ে বিষয়টি তদন্ত করাতে বিশালগড় মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন। বিশালগড় মহকুমা শাসক শম্ভু দাসের বিষয়ে তদন্ত করাতে বিশালগড় ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিত দাসকে দায়িত্ব দিয়েছেন।

প্রসেনজিৎ দাস দায়িত্ব পেয়ে শনিবার দিন দুপুরে রাজীব কলোনি কালিটিলা এলাকায় শম্ভু দাসের বাড়িতে ছুটে আসেন। তিনি তার বাড়িতে এসে তার ছোট ভাই সমীর দাসের স্ত্রী দীপা সূত্রধরের সাথে কথা বলেন। কথা বলে তিনি জানতে পারেন শম্ভু দাসের সাত মাস আগেই ১০ বছরের সাজা হয়েছে। সে বর্তমানে জেলে রয়েছে। আমবাসা এলাকায় সে পুলিশের হাতে ধরা খেয়েছে নেশাদ্রব্য নিয়ে। তারপর তার বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা হয়েছে। মামলায় আদালত তার ১০ বছরের সাজা ঘোষণা করেছে।তার রয়েছে স্ত্রী বান্টি রানী দাস রয়েছে এক ছেলে এবং এক মেয়ে।স্বামীর সাজা ঘোষণার পর তার স্ত্রী এক ছেলেকে তার ছোট ভাইয়ের কাছে রেখে এক মেয়েকে নিয়ে বিশালগড় নেহাল চন্দ্রনগর বাপের বাড়িতে চলে গিয়েছে। তারা বর্তমানে যে বাড়িতে রয়েছে সেই বাড়িটি রিজার্ভ ফরেস্ট এলাকার। শম্ভু দাসের বাড়িতে এসে তার ভাঙ্গা ঘর এবং তার ছোট ভাইয়ের অর্থনৈতিক অবস্থা দেখে থ হয়ে যায় ডিসিএম প্রসেনজিৎ দাস।

তিনি তার বাড়িতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরে বলেন, আমরা তার বাড়িঘর ক্রোক করতে পারবো না। কারণ তাদের বাড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায়। যদি তার বাড়িটি রায়তি জোত হতো তাহলে আমরা তার বাড়ি বিক্রি করে বাহান্ন হাজার টাকা মিটিয়ে দিতে পারতাম। তিনি আরো জানান, এনডিপিএস মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নেশা বন্ধ করতে এই মামলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই মামলায় যে একবার ফেঁসে গিয়েছে তার রক্ষা নেই। শম্ভু দাসের সাজার মেয়াদ শেষ হলে তাকে এক লক্ষ টাকা আদালতে দিয়ে তারপর তাকে ছাড়িয়ে আনতে হবে।ডিসিএম আরো জানিয়েছেন, গতকাল ও তারা এমন একটি মামলায় বিশালগড় ঘনিয়ামাড়া এলাকার বাবুল দাস থেকে ৫০ হাজার টাকা আদায় করেছেন এবং আদালতে জমা দিয়েছেন। ডিসিএম প্রসেনজিৎ দাস শম্ভু দাসের পুরো বিষয়টি তদন্ত করে গিয়েছেন এবং তিনি রিপোর্ট জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে জমা দেবেন বলে জানিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top