News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হল গৃহবধূর মৃতদেহ, সুকলেই আত্মঘাতী ছাত্র
Image

হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হল গৃহবধূর মৃতদেহ, সুকলেই আত্মঘাতী ছাত্র

suicide-hangingবিশেষ প্রতিনিধি, বিলোনীয়া/অমরপুর, ২৪ ডিসেম্বর৷৷ বিলোনীয়া ও অমরপুরে দুইজনের অস্বাভাবিক মৃত্যু৷ এক গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলানো হল মৃতদেহ৷ অন্যদিকে, পরীক্ষায় অকৃতকার্য্য হয়ে বিষাদে সুকলেই আত্মঘাতী এক ছাত্র৷
ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার গৃহবধুর মৃতদেহ৷ হত্যা না আত্মহত্যা এনিয়ে রয়েছে প্রশ্ণ৷ বিলোনীয়া মহিলা থানায় অভিযোগ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিলোনীয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়৷ শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজ বাড়ির পাশের রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বীনা দে (৩২) নামে এক গৃহবধূর মৃতদেহ৷
মৃতদেহ উদ্ধারের খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ খবর পাঠানো হয় মৃতার বাপের বাড়িতে৷ বাপের বাড়ি সাব্রুমের সাতচাঁদে৷ খবর পেয়ে ছুটে আসনে মৃতার ভাই সমীর দত্ত৷ শ্রীদত্তের অভিযোগ তাঁর বোনকে হত্যা করে রাবার বাগানে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে৷ অভিযুক্ত স্বামী শঙ্কর চন্দ্র দে, ভাসুর তপন চন্দ্র দে এবং জা শেফালী দে৷ তাঁরা মিলে বীনা দেকে হত্যা করেছে৷ এই ব্যাপারে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
জানা গিয়েছে, প্রায় ষোল বছর আগে সামাজিক রীতিনীতিতেই বিয়ে হয়েছে বীনার৷ বর্তমানে চৌদ্দ বছরের এক ছেলে ও ৯ বছরের এক মেয়ে রয়েএছ৷ মৃতার ভাই অভিযোগ করেছেন স্বামী, ভাসুর ও জা প্রতিনিয়ত তাঁর বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত৷ কিছুদিন আগে অভিযুক্তরা তার বোন বীনাকে বাড়ি থেকে বের করে দেয়৷ প্রায়ই তাকে খাবার দিত না৷ তাই উপবাস করে থাকতে হত৷ কিন্তু, আজ ভোরে ভাসুর পোন করে মৃতার ভাইকে জানান যে তাঁর বোনকে পাওয়া যাচ্ছে না৷ আবার দশ মিনিট পর জানা যে তাঁর বোন আত্মহত্যা করেছে৷ এসে যেভাবে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাতে সন্দেহ হয় যে তাঁর বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ খেন সে তাঁর বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ অভিযুক্তরা পলাতক বলে পুলিশের দাবি৷
এদিকে, অমরপুরে আত্মঘাতি হল এক পরীক্ষার্থী৷ তার নাম রাহুল মালি৷ সে অমরপুর দক্ষিণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র৷ এবছর মাধ্যমিক টেস্ট পরীক্ষায় বসেছিল৷ টেস্ট পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি৷ সে কারণেই সুকলের শৌচালয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে ছাত্রটি৷ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ ফাঁসিতে অনুত্তীর্ণ ছাত্রের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, রাহুলের ফাঁসিতে আত্মহত্যার ফলে তার মা-বাবা শোকে পাথর হয়ে যাওয়ার উপক্রম৷ আত্মীয় পরিজন ও এলাকাবাসী শোকে বিহ্বল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top