News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দূর্গাপুজোর আগে ভারতে ইলিশ উপহার, তবে রফতানিতে কাটছাঁট বাংলাদেশের
Image

দূর্গাপুজোর আগে ভারতে ইলিশ উপহার, তবে রফতানিতে কাটছাঁট বাংলাদেশের

আগরতলা, ৯ সেপ্টেম্বর : দুর্গোৎসবের আনন্দে এবারও সামিল হতে চলেছে পদ্মার ইলিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবছর ভারতে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। যদিও বরাদ্দ পদ্মার ইলিশ রফতানি গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে ইউনূস সরকার।

গতকাল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এবছর ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রপ্তানির জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের নথি, ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স-সহ আবেদন জানাতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে ১০০০ টাকার বেশি) নির্ধারণ করেছে সরকার। কিন্তু গতবছরের তুলনায় বরাদ্দ পদ্মার ইলিশ রফতানি প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে ইউনূস সরকার। প্রসঙ্গত, গত বছরের পুজোর মরশুমে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রথমে প্রায় ৩,০০০ টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে তা কমিয়ে ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ বার তা আরও কমিয়ে ১,২০০ টন রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে রফতানি করা যাবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশের জাতীয় রফতানি নীতি (২০১৫-১৮) অনুসারে, শর্তসাপেক্ষে রফতানি পণ্যের তালিকায় রয়েছে ইলিশ। তবে বিদেশে ইলিশ রফতানির প্রথম অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকে ২০২১ সাল পর্যন্ত পুজোর সময়ে ভারতে ইলিশ পাঠানো হত। শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করলেও দুর্গাপুজোর সময়ে ভারতে ইলিশ রফতানি হয়ে আসছে গত বেশ কয়েক বছর ধরে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top