News Flash

Image

অরুণাচল প্রদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পেপারলেস মন্ত্রিসভা বৈঠক

জিরো, ৯ সেপ্টেম্বর — ডিজিটাল শাসনের পথে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল অরুণাচল প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা ‘ক্যাবিনেট আপনার দ্বারে’ কর্মসূচির অধীনে জিরোতে একটি পূর্ণাঙ্গ পেপারলেস বৈঠক করল। এই প্রথমবার রাজধানী ইটানগরের বাইরে অনুষ্ঠিত কোনও মন্ত্রিসভা বৈঠকে ই-ক্যাবিনেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই বৈঠকে রাজ্যের পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে ‘অরুণাচল প্রদেশ শহর ও গ্রামীণ পরিকল্পনা (সংশোধনী) বিল, ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এই বিলের মাধ্যমে রাজ্যে নিয়ন্ত্রিত নগর উন্নয়ন সম্ভব হবে এবং কেন্দ্রের সংস্কার-সংযুক্ত প্রকল্পের অধীনে ১০০ কোটির প্রণোদনার যোগ্যতা অর্জন করবে রাজ্য। একইসঙ্গে শহরাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল কর আদায় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলিও অনুমোদিত হয়েছে।

অগ্নি নিরাপত্তা পরিকাঠামো জোরদার করতে মেবো, কিমিন, দেওমালি ও লুংলা-তে চারটি নতুন অগ্নি নির্বাপণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য ৬৮টি নতুন পদ সৃষ্টি করা হবে। এছাড়াও, ভূমি বন্দোবস্ত আইনে সংশোধন করে সরকারী জমি কৃষি, আবাসন, বাণিজ্যিক ও শিল্প প্রকল্পের জন্য সর্বোচ্চ ৫০ বছরের ইজারায় দেওয়া যাবে, যা পরবর্তীতে আরও ৪৯ বছর পর্যন্ত বাড়ানো যাবে।

বৈঠকে আরও একাধিক দফতরের নিয়োগ বিধিতে সংশোধন আনা হয়েছে, যাতে প্রশাসনিক দক্ষতা বাড়ানো যায়।

রাজ্য সরকারের এই উদ্যোগকে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু “স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর প্রশাসনের প্রতিশ্রুতি পূরণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। সরকারের লক্ষ্য, নাগরিক পরিষেবাগুলিকে আরও জনমুখী ও আধুনিক করে তোলা।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top