News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্মসূত্রে বহি:রাজ্যে গিয়ে মৃত্যু ব্যক্তির, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Image

কর্মসূত্রে বহি:রাজ্যে গিয়ে মৃত্যু ব্যক্তির, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ সেপ্টেম্বর: কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে মৃত্যুবরণ করা এক ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। কৈলাসহর দুর্গাপুরের বাসিন্দা যাদব সূত্রধর (পিতা: ধীরেন্দ্র সূত্রধর), পেশায় একজন গাড়িচালক ছিলেন। তিনি মহারাষ্ট্রের মুম্বইতে কর্মরত অবস্থায় গত ৩ সেপ্টেম্বর আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি প্রয়াতের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সচিবালয় থেকে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর দফতর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পাশাপাশি, মৃতদেহটি মুম্বই থেকে কৈলাসহরে আনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়। প্রশাসনের দ্রুত তৎপরতায় মৃতদেহ আনার ব্যবস্থা করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় মৃতের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগে দূরদেশে ঘটে যাওয়া আকস্মিক দুর্ঘটনার পরও তাঁরা দ্রুত সান্ত্বনাও সহায়তা পেয়েছেন।

Releated Posts

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top