News Flash

  • Home
  • প্রধান খবর
  • কম মূল্যের ই-কমার্স রপ্তানিতে জিএসটি রিফান্ড সহজ করল জিএসটি কাউন্সিল, এমএসএমই-দের জন্য বড় স্বস্তি
Image

কম মূল্যের ই-কমার্স রপ্তানিতে জিএসটি রিফান্ড সহজ করল জিএসটি কাউন্সিল, এমএসএমই-দের জন্য বড় স্বস্তি

নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর: কম মূল্যের ই-কমার্স রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর। জিএসটি কাউন্সিল ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড-এর প্রস্তাব অনুমোদন করেছে, যার ফলে কম মূল্যযুক্ত রপ্তানিতে জিএসটি রিফান্ড পাওয়ার জন্য আর কোনও মূল্যসীমা থাকছে না।

২০১৭ সালের সিজিএসটি আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করে এমন রপ্তানির ক্ষেত্রেও জিএসটি রিফান্ড অনুমোদন করা হবে, যেগুলি ট্যাক্স দেওয়া অবস্থায় হয়েছে মূল্য যতই হোক না কেন।

ব্যাপকভাবে উপকৃত হবেন ছোট রপ্তানিকারক ও এমএসএমই ব্যবসায়ীরা।বিশেষ করে যারা কুরিয়ার বা পোস্টাল পরিষেবার মাধ্যমে বিদেশে পণ্য পাঠান, তাদের জন্য এই পদক্ষেপটি রপ্তানি প্রক্রিয়া অনেকটাই সরল ও স্বচ্ছ করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। “এই বহু প্রতীক্ষিত সংস্কার রপ্তানিকারকদের জন্য রিফান্ড প্রক্রিয়া সহজ করবে, কার্যকর নগদ প্রবাহ নিশ্চিত করবে এবং ছোট ও মাঝারি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাণিজ্যে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেবে, — জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।
মূল সংস্কার ও সুবিধা সমূহ, জিএসটি রিফান্ডের জন্য আর নেই কোনও মূল্যসীমা, কুরিয়ার/পোস্টাল রপ্তানির ক্ষেত্রেও সহজ রিফান্ড, কম প্ল্যান্ট সাইজের ই-কমার্স রপ্তানিতে নগদ প্রবাহ বৃদ্ধি পাবে, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, খেলনা, বস্ত্র ইত্যাদি ক্ষেত্রে বিশাল সুবিধা।

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top