News Flash

  • Home
  • Uncategorized
  • অনাথ আশ্রমে ৯ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
Image

অনাথ আশ্রমে ৯ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

rape cartonবিশেষ প্রতিনিধি, উদয়পুর, ২৩ ডিসেম্বর৷৷ ফের নারী সংক্রান্ত অপরাধ৷ এবার গোমতী জেলার কাকড়াবনের আমতলীতে একটি অনাথ আশ্রমে৷ অভিযোগ স্থানীয় আলোর দিশারী নামের ঐ অনাথ আশ্রমের নয়জন শিশুর যৌন নির্যাতন করা হয়েছে৷ এই ব্যাপারে কাকড়াবন থানায় একটি মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ৯৮/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩৭৬(২), (১) এবং পক্সো আইন অনুযায়ী৷ সেই মোতাবেক পুলিশ তদন্ত শুরু করেছে৷ তাছাড়া সিআরপিসির ১৬৪ ধারা মূলে পুলিশ নির্যাতিতা শিশুদের গোপন জবানবন্দী নিয়েছে বলে খবর৷
সংবাদে প্রকাশ দীর্ঘ দিন ধরেই অনাথ আশ্রমটি পরিচালনা করছে নীলকান্ত রায় এবং তাঁর সাথে রয়েছে কৃষ্ণজ্যোতি প্রাণায়াত নামে এক মহিলা৷ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিশুদের যৌন নির্যাতনের৷ এই অভিযোগ এনেছেন একজন আইনজীবী৷ সেই মোতাবেক কাকড়াবন থানায় একটি মামলাও করা হয়েছে৷ পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায়৷ কিন্তু, থানায় মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত দুইজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ এদিকে, ঘটনার তদন্ত করতে কাকড়াবনে ছুটে গিয়েছেন উদয়পুরের এসডিপিও রাজেন্দ্র দত্ত৷ অনাথ আশ্রমে শিশুদের উপর যৌন নির্যাতনের খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার জন্য দাবী তুলেছেন স্থানীয় জনগণ৷ প্রসঙ্গত, রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে৷ বিভিন্ন স্থানে নারীদের ইজ্জত লুন্ঠন করা হচ্ছে৷ বাদ যাচ্ছেনা শিশুকন্যাও৷ কাঠগড়ায় তোলা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদেরও৷ এনিয়ে উদ্বিগ্ণ অভিভাবক মহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top