জয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে জয়পুরে আত্মঘাতী হলেন রাজস্থান পুলিশের এক আধিকারিক| মৃত পুলিশ আধিকারিকের নাম আশিস প্রভাকর (৪২)| কিছুদিন আগেই সন্ত্রাস দমন শাখায় ট্রান্স করা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার আশিস প্রভাকরকে| বৃহস্পতিবার রাতে জয়পুর থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতর থেকে এএসপি-র রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়| তাঁর দেহের পাশ থেকেই অপরিচিত এক মহিলার দেহও উদ্ধার করা হয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান এএসপি আশিস প্রভাকর| গুলি চালানোর ঘটনাটি ঘটেছে ঘন্টাখানেক বাদেই| মৃত পুলিশ আধিকারিকের দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে| উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আত্মঘাতী হয়েছেন আশিস প্রভাকর|
জয়পুরে আত্মঘাতী পুলিশ অফিসার, পাশ থেকেই উদ্ধার মহিলার গুলিবিদ্ধ দেহ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















