News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসহায় মহিলার সর্বস্ব নিয়ে পালালো চোর, তদন্তে পুলিশ
Image

অসহায় মহিলার সর্বস্ব নিয়ে পালালো চোর, তদন্তে পুলিশ

আগরতলা, ২ সেপ্টেম্বর: অসহায় মহিলার সর্বস্ব নিয়ে পালালো চোর। ঘটনায় ক্ষতিগ্রস্ত মহিলা কান্নায় ভেঙে পড়লেন।

ঘটনার বিবরনে জানা যায়, বিশ্রামগঞ্জ থানধীন সিলোটিয়ামুড়া এলাকার বাসিন্দা দিপালী দেবনাথ। একাই বাড়িতে থাকেন তিনি। ওনার এক ছেলে রয়েছে সে বহি:রাজ্যে থাকে। বাড়িতে একা থাকার সুবাদে তিনি প্রতি রাতেই পার্শ্ববর্তী এলাকায় তার কাকুর বাড়িতে গিয়ে থাকেন।

প্রতিদিনকার মতো গতকাল রাতেও খাওয়া-দাওয়া শেষে তিনি ওই বাড়িতে চলে যান ঘুমানোর জন্য। সকালে এসে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে চোরের দল। মহিলার ভাতার বই, জরুরী নথি, সহ ঘরে থাকা সকল মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর। সকালে বাড়িতে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি চুরির মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

এডিসির নিয়োগ নিয়ে ক্ষোভ, ১২৫তম বিল পাসের দাবিতে রাজপথে জিএমপি-টিএসইউ

আগরতলা, ২৪ আগস্ট: এডিসিতে বেআইনি নিয়োগ বাতিল, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ এবং ১২৫তম সংবিধান…

ByByReshmi Debnath Aug 24, 2026

হাওড়া নদীর জলস্তর বাড়ায় সতর্কতা, দুপুর ১টায় জলস্তর ১০.৬ মিটার

আগরতলা, ২৪ আগস্ট: টানা বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আগরতলার জহর ব্রিজ,…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তদন্তে মিনতি পাল ও চন্দন সুর দোষী সাব্যস্ত, ব্যবস্থা নেওয়ার দাবিতে সভাপতির উপর চাপ

আগরতলা, ২৪ আগস্ট: অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের জাতীয় প্রতিযোগিতার দল গঠন ও খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে ওঠা একাধিক…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top