News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষণ মামলায় দুই আসামির ১০ বছরের কারাদন্ড
Image

ধর্ষণ মামলায় দুই আসামির ১০ বছরের কারাদন্ড

ধর্মনগর, ২৬ আগস্ট : ধর্মনগর বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা নাবালিকা ধর্ষণ মামলায় দুই আসামিকে দশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করলেন।

ঘটনার সূত্রে জানা যায়, কাঞ্চনপুর এলাকার ১৩ বছরের এক নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তার মা ২০২৩ সালের ১৩ এপ্রিল চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষার পর জানান যে মেয়েটি গর্ভবতী। এরপর জিজ্ঞাসাবাদে জানা যায়, মেয়েটির মা–বাবা কাজের জন্য বাইরে থাকাকালীন সুযোগ নিয়ে পাশের বাড়ির মসেন্ড শব্দকর ও নির্মল শব্দকর একাধিকবার তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগীর মা ২০২৩ সালের ২৩ এপ্রিল কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে নরেন্দ্র রিয়াং বিশেষ আদালতে চার্জশিট জমা দেন। মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ১৮ আগস্ট মামলার চূড়ান্ত শুনানি হয় এবং আজ রায় ঘোষণা করা হয়।

বিচারক মসেন্ড শব্দকর ও নির্মল শব্দকরকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(i) ধারায় ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং পক্সো আইনে পৃথকভাবে ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের জেল প্রদান করেন।সরকারি পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সুদর্শন শর্মা।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top