News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি ন্যায্যমূল্যের দোকানে নাশকতার আগুন
Image

সরকারি ন্যায্যমূল্যের দোকানে নাশকতার আগুন

আগরতলা, ২৫ আগস্ট: রাতের আঁধারে সরকারি ন্যায্যমূল্যের দোকানে নাশকতার আগুন ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মাইগঙ্গা নতুন বাজার এলাকায়।

জানা যায়, গতকাল গভীররাত প্রায় ২টা নাগাদ কে বা কারা সরকারি রেশন দোকানে আগুন লাগানোর চেষ্টা করে। স্থানীয় ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করে পালিয়ে যায় এক ব্যক্তি। রেশন দোকানের মালিক জানিয়েছেন, তিনি সকালে এসে দেখতে পান রেশন দোকানের দরজায় আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। বেশ কিছুটা জায়গা আগুনে পুড়েও গেছে। স্থানীয়দের তৎপরতায় অল্পতেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে সেই সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন রেশন দোকানের মালিক। রাতের অন্ধকারে এধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top