News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় শুরু ম্যাঙ্গোস্টিন, রামবুটান ও অ্যাভোকাডো চাষ,কিউই, ব্লুবেরি ও ব্ল্যাকবেরি চাষের পরিকল্পনা নিয়েছে কৃষি দপ্তর : কৃষিমন্ত্রী
Image

ত্রিপুরায় শুরু ম্যাঙ্গোস্টিন, রামবুটান ও অ্যাভোকাডো চাষ,কিউই, ব্লুবেরি ও ব্ল্যাকবেরি চাষের পরিকল্পনা নিয়েছে কৃষি দপ্তর : কৃষিমন্ত্রী

আগরতলা, ২২ আগস্ট : ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি করতে একের পর এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো রাজ্যে ম্যাঙ্গোস্টিন, রামবুটান এবং অ্যাভোকাডো চাষ শুরু হয়েছে। নাগিছড়ার উদ্যান গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে এই বিশেষ ফলগুলির চাষ শুরু হয়েছে, আজ নাগিছড়ার হর্টিকালচার রিসার্চ সেন্টার পরিদর্শন শেষে একথা জানান মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, ম্যাঙ্গোস্টিন অত্যন্ত দামী ফল। অ্যাভোকাডো আবার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। আগে এই ফলগুলি আমাদের রাজ্যে চাষ করা হতো না। এখন আমরা শুরু করেছি। কর্ণাটক থেকে দুটি মেংগোস্টিনের চারা এনে রোপণ করা হয়েছে। পাশাপাশি রামবুটানের লাল ও হলুদ জাতও চাষ হচ্ছে। কিউই, ব্লুবেরি ও ব্ল্যাকবেরি চাষেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। নাগিচড়ায় সফলভাবে উৎপাদন হলে কৃষকদের এগুলি চাষে উৎসাহিত করা হবে।”

মন্ত্রী আরও জানান, বর্তমানে ৪৬ হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ করা হচ্ছে। এছাড়া আলু উৎপাদনেও রাজ্য সরকার বড় লক্ষ্য স্থির করেছে। বর্তমানে ত্রিপুরায় ২৩,৭৪৬ জন কৃষক মোট ৭,৬২২ হেক্টর জমিতে আলু চাষ করেন।

মন্ত্রী বলেন আগে কৃষকদের আলু বীজ কিনতে হত মহারাজগঞ্জ বাজার, পশ্চিমবঙ্গ ও পঞ্জাব থেকে। উদ্যান গবেষণা কেন্দ্রে ‘ট্রু পটেটো সিড’ থাকলেও তার দাম বেশি। তাই ২০২৩–২৪ সালে নতুন প্রক্রিয়ায় আলু চাষ শুরু করা হয়েছে। ২০২৪–২৫ সালে ৪১০ জন কৃষককে ১২৮ কানি জমির জন্য বীজ দেওয়া হয়েছে। এবার ২,০৮৭ কানি জমির জন্য বীজ দেওয়া হবে, যার মধ্যে ২৫০ কানি জমিতে অর্গানিক আলু চাষ হবে। আমাদের লক্ষ্য ২০২৮–২৯ সালের মধ্যে আলু বীজ উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হওয়া।”

এছাড়া জামপুই পাহাড়ে সুপারি চাষিদের ক্ষতি পূরণের জন্য ৪০টি ব্যাটারি চালিত স্প্রে মেশিন, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে বলেও কৃষিমন্ত্রী জানিয়েছেন।

তিনি আরো বলেন, এআরসি পদ্ধতিতে আলু চাষে এখন সংযোজিত হয়েছে ত্রিপুরা অর্গানিক এবং ত্রিপুরা স্টেট ওয়াটারশেড ম্যানেজমেন্ট এজেন্সি। এর ফলে ২০২৫–২০২৬ সালে ত্রিপুরার প্রায় অর্ধেক আলু চাষিকে আওতায় আনা হবে। ত্রিপুরায় মোট আলু চাষির সংখ্যা ২৩,৭৪৬। টিস্যু কালচার থেকে উৎপন্ন আলুর চারা ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পাবে। এই বছরে প্রায় ২,৫১২ কানি এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষ করা হবে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top