News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের সার্বিক উন্নয়নে অটুট প্রতিশ্রুতি এনডিএ সরকারের— প্রধানমন্ত্রী মোদী
Image

বিহারের সার্বিক উন্নয়নে অটুট প্রতিশ্রুতি এনডিএ সরকারের— প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২২ আগস্ট: এনডিএ সরকার বিহারের সার্বিক ও সর্বাঙ্গীন উন্নয়নের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আজ গয়া জি-র পবিত্র ভূমিতে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গয়া জি-র পবিত্র ভূমি থেকে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন, “বিহারের সার্বিক উন্নয়নের জন্য এনডিএ সরকার অঙ্গীকারবদ্ধ। এই ধারাবাহিকতায়, আজ গয়া জি-র পবিত্র মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার সৌভাগ্য আমার হয়েছে।”

প্রধানমন্ত্রী মোট প্রায় ১৩,০০০ কোটি টাকার প্রকল্পর সূচনা করেন, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, সড়ক, স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং পানীয় জল সরবরাহ সংক্রান্ত একাধিক প্রকল্প। এদিন ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ’ প্রকল্পে ১২,০০০ গ্রামীণ ও ‘পিএমএওয়াই – আরবান’ প্রকল্পে ৪,২৬০ শহুরে উপভোক্তাকে ‘গৃহ প্রবেশ’ কর্মসূচির আওতায় প্রতীকীভাবে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।

তিনি দুইটি ট্রেনের সূচনা করেন — গয়া ও দিল্লির মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী ও কোডারমার মধ্যে বৌদ্ধ সার্কিট ট্রেন, যা এই অঞ্চলের বৌদ্ধ পর্যটন ও ধর্মীয় ভ্রমণে নতুন গতি দেবে। বৃহৎ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গরিবের জীবন থেকে কষ্ট দূর করে, নারীদের জীবন সহজ করে দেওয়াই আমার সবচেয়ে বড় আনন্দ। আমি জনগণের সেবক হিসেবে এই কাজ করতেই এসেছি।”

তিনি আরও বলেন, “যতদিন না প্রতিটি গরিব মানুষ স্থায়ী ঘর পাচ্ছে, ততদিন মোদী শান্তিতে বসে থাকবে না। গত ১১ বছরে ৪ কোটিরও বেশি গরিব পরিবারকে স্থায়ী ঘর দেওয়া হয়েছে।” গয়ার নাম পরিবর্তন করে ‘গয়া জি’ করার সিদ্ধান্তের জন্য তিনি নীতীশ কুমার সরকারকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, “এটি এমন এক ভূমি যেখানে মহাত্মা বুদ্ধ জ্ঞান লাভ করেন। এটি আধ্যাত্মিকতা ও শান্তির ভূমি। গয়া জি শুধু একটি স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বিহার সরকারের এই সিদ্ধান্ত গয়ার গৌরবকে নতুন করে প্রতিষ্ঠা করেছে।”

তিনি জানান, গয়া জি থেকে একদিনেই প্রায় ১৩,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, যা রাজ্যের শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের জন্য মাইলফলক হতে চলেছে।

বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি রাজ্যের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলবে। আমি বিহারবাসীকে এই উন্নয়নের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top