News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামি বাজারে সাব-সেন্টার নির্মাণে বাধা, ঘটনাস্থলে মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

মুঙ্গিয়াকামি বাজারে সাব-সেন্টার নির্মাণে বাধা, ঘটনাস্থলে মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া, ২১ আগস্ট : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজারে নির্মীয়মান একটি সাব-সেন্টারের কাজে বাধা সৃষ্টি করল একাংশ স্থানীয় যুবক। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ওই যুবকরা জোরপূর্বক নির্মাণকাজে বাঁধা দেন। যার ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, রাজ্য জুড়ে কেন্দ্র ও ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তারই অংশ হিসেবে মুঙ্গিয়াকামিতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সাব-সেন্টার নির্মাণ করা হচ্ছে। অথচ একাংশ স্থানীয় মাফিয়া চক্র উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সাথে তিনি যোগ করেন, এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হলে মুঙ্গিয়াকামি সহ পার্শ্ববর্তী বহু মানুষ উপকৃত হবেন। তাই নির্মাণ কাজে বাধা দেওয়াটা জনবিরোধী কাজ। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মণ্ডলের বিজেপি সভাপতি ধনঞ্জয় দাস এবং অন্যান্য কর্মী-সমর্থকেরা। এদিনের ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের মতে, বহুদিন ধরেই মুঙ্গিয়াকামিতে একটি স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের দাবি ছিল। নতুন সাব-সেন্টার চালু হলে এলাকার চিকিৎসা-সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top