News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ প্রমীলা বাহিনীর
Image

পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ প্রমীলা বাহিনীর

আগরতলা, ২০ আগস্ট: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে অমরপুর- অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া মূল সড়কের রাঙ্গামাটি খেয়াঘাট এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী। প্রায় দীর্ঘদিন ধরে যাবৎ জল ও বিদ্যুৎ এর সমস্যায় ভুগছেন এলাকাবাসী।অবশেষে বুধবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা।অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিশাল পুলিশ বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে বিদ্যুৎ ও জল দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্হানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন,প্রায় দীর্ঘদিন যাবৎ অমরপুর- অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া মূল সড়কের রাঙ্গামাটি খেয়াঘাট এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা ভুগছেন এলাকাবাসীরা।তাদের অভিযোগ, এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুৎ এর সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। এমনকি সংস্থার কর্মীরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেনি। তাই, জনগণ বাধ্য হয়ে বুধবার সকালে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top