News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এসআইআর বাতিল সহ চার দফা দাবিতে গণঅবস্থান সিপিআই(এমএল)-র
Image

এসআইআর বাতিল সহ চার দফা দাবিতে গণঅবস্থান সিপিআই(এমএল)-র

আগরতলা, ১৯ আগস্ট : এসআইআর বাতিল সহ চার দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সামনে তিন ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে সিপিআই(এমএল)। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেতা বলেন, এসআইআর নিয়ে বিজেপি সরকার প্রজাতন্ত্রের উপর আক্রমণ করেছে। ভোটার তালিকা সংশোধনীর নামে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। গত ৭ আগস্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধী জনসম্মুখে এর বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। মহারাষ্ট্রে ভোট চুরির আড়ালে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে। এসআইএর প্রথম তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। তাই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী। অবিলম্বে এসআইআর বাতিল করা হোক।

তাছাড়া, তিনি আরও বলেন, স্মার্ট মিটার লাগানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি জনজীবনে যে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। সারাদেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ শামিল হচ্ছে। পশ্চিমবাংলা বিজেপি নেতারা স্মার্ট মিটারের নামে সেখানে তৃণমূল সরকারকে একহাত নিয়ে যখন আকাশ-পাতাল গরম করছে ঠিক তখন রাজ্যে বিজেপি শাসিত রাজ্য স্মার্ট মিটার বসানোর জন্য মানুষের হয়রানির চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে। তাই অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করারও দাবি জানিয়েছেন।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top