News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজের জোত জমি ফিরে পেতে পশ্চিম জেলার জেলা শাসকের দারস্ত হলেন দক্ষিণ ইন্দ্র নগরের এক পরিবার
Image

নিজের জোত জমি ফিরে পেতে পশ্চিম জেলার জেলা শাসকের দারস্ত হলেন দক্ষিণ ইন্দ্র নগরের এক পরিবার

আগরতলা, ১৮ আগস্ট : নিজের জোত জমি ফিরে পেতে পশ্চিম জেলার জেলা শাসকের দারস্ত হলেন দক্ষিণ ইন্দ্র নগরের এক পরিবার।

জানা গিয়েছে, দক্ষিণ ইন্দ্রনগরের মসজিদ পাড়ার বিষ্ণু লোধ একই এলাকার বাসিন্দা নিতাই চক্রবর্তী কাছ থেকে ৭ গন্ডা জমি ক্রয় করেছিলেন জমি কেনার সময় সঠিক দিলেও কিন্তু পরে জায়গার পরিমাণ কমিয়ে দেয়। এই ঘটনায় বিষ্ণু লোধ নিতাই চক্রবর্তীকে জানানোর পর নিতাই চক্রবর্তী ও তার পরিবার অকথ্য ভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার হুমকি দিতে থাকে। সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত এই বিষয়টি জানানো হয় তাতেও সমস্যা সমাধান হয়নি।

তারপর পশ্চিম জেলার জেলাশাসকের নির্দেশে গত ১৪ আগস্ট জায়গা নির্ধারণ করার জন্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তাদের সাথে নিতাই চক্রবর্তীর পরিবারের লোকেরা খারাপ ব্যবহার করে। শেষ পর্যন্ত জায়গা নির্ধারণ করা হয়নি পাশাপাশি বিষ্ণু লোধকে প্রানে মারার হুমকিও দিয়ে থাকেন নিতাই চক্রবর্তী সহ তার পরিবারের লোকেরা। অতিসত্বর নিজের জোত জমি ফিরে পাওয়ার জন্য সোমবার পশ্চিম জেলা জেলাশাসকের নিকট ডেপোটেশনে মিলিত হন বিষ্ণু লোধ ও তার পরিবার।

Releated Posts

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top