আগরতলা, ১৮ আগস্ট : অনুপ্রবেশ রুখতে এবং রোহিঙ্গাদের ত্রিপুরা থেকে ফেরত পাঠানোর দাবিতে আজ সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন (নেসো)-র ডাকে বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ।
এদিন সংগঠনের এক ছাত্র বলেন, অনুপ্রবশ ইস্যুতে আজ নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন (নেসো)-র ডাকে তিপরা স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভে সামিল হয়েছে। একটাই ইস্যু নিয়ে গোটা উত্তরপূর্বাঞ্চলে আন্দোলন চলছে। তার একমাত্র কারণ হল, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা। অনুপ্রবেশকারীদের কোনো জাত নেই। তাঁদের একটাই পরিচয় তাঁরা অনুপ্রবেশকারী।
তাঁদের একটাই দাবি, অনুপ্রবেশকারীদের জন্য এই রাজ্যেও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আইন চালু হোক।



















