News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলসী সৎসঙ্গ পাড়ায় শিব মন্দির থেকে উদ্ধার যুবকের মৃতদেহ
Image

কলসী সৎসঙ্গ পাড়ায় শিব মন্দির থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

আগরতলা, ১৮ আগস্ট : শিব মন্দির থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কলসী সৎসঙ্গ পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের সদস্যদের দাবি, বিগত কয়েক বছর যাবৎ যুবকটি ড্রাগস সেবন করত। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসী সৎসঙ্গ পাড়ায় স্থানীয় একটি শিব মন্দিরের ভেতরে এক যুবককের মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মন্দিরে এক যুবককে পড়ে থাকতে দেখে বাইখোড়া থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার এস আই অর্জন চাকমা, এ এস আই মরন বৈদ্য সহ আরক্ষা প্রসাশনের কর্মীরা।

এবিষয়ে এসআই অর্জন চাকমার নিকট জানতে চাইলে তিনি জানান মৃত্যুর প্রাথমিক কারন সঠিকভাবে বলা যাচ্ছে না। ফরেন্সিক টিম আসা পর্যন্ত মৃতদেহের কোনো জায়গায় আঘাত আছে কিনা তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান পুলিশ।

অর্জন চাকমা জানান, মৃত যুবক ওই এলাকার বাসিন্দা আকাশ মগ ( ১৮ )। আকাশ মগের পিতার সঙ্গে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ যুবকটি ড্রাগস সেবন করতো। মৃত্যুর পিছনে নেশা প্রধান কারন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেনা। এখন দেখার বিষয় আকাশ মগের মৃত্যুর সঠিক তদন্তে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top