News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া নিয়ে বিতর্ক, বিরোধী দলনেতার কটাক্ষ
Image

গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া নিয়ে বিতর্ক, বিরোধী দলনেতার কটাক্ষ

আগরতলা, ১৭ আগস্ট : দীর্ঘ পরম্পরা ভেঙে এ বছর প্রথমবারের মতো গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ঘটনাটি ঘিরে রাজ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এ প্রসঙ্গে মুখ খুললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।
তিনি জানান, পতাকা না তোলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক এবং অবাঞ্ছিত একটি ভুল। তাঁর মতে, এ ধরনের অনুষ্ঠান পর্যবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের হলেও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
এছাড়াও তিনি শাসক বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি এখন শ্যামাপ্রসাদ মুখার্জী, সাভারকারের মতো রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যস্ত, যারা এক সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন এবং ব্রিটিশদের দালালি করেছিলেন। স্বাধীনতার পেছনে যারা ছুরি মারতে চেয়েছিল, তাদের নিয়ে ব্যস্ত থাকাতেই গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে গেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। সংবাদ মাধ্যমের কাছে এমনই অভিযোগ তুলে ধরলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top