News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকট, রোগী-পরিজনের ক্ষোভ
Image

সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকট, রোগী-পরিজনের ক্ষোভ

সোনামুড়া, ১৭ আগস্ট : ফের সংবাদের শিরোনামে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ, জরুরি বিভাগে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চিকিৎসকের দেখা মেলে না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

রোগী-পরিজনের দাবি, হাসপাতালে দাঁড়িয়ে থেকে চিকিৎসকের অনুপস্থিতি স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্রকে সামনে নিয়ে আসছে। জরুরি পরিস্থিতিতে রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকটে ভুগছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। তবে বারবার অভিযোগ সত্ত্বেও কর্তৃপক্ষের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।

স্বাস্থ্য পরিষেবার এমন বেহাল অবস্থায় জনমানসে প্রশ্ন উঠছে—জরুরি মুহূর্তে যদি চিকিৎসকেরই দেখা না মেলে, তবে সাধারণ মানুষ ভরসা খুঁজবে কোথায়?

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top